৪ মে ২০২৬

মুশফিককে ১ কোটি টাকা দিয়ে কিনতেও প্রস্তুত ছিল রাজশাহী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ এএম
মুশফিককে ১ কোটি টাকা দিয়ে কিনতেও প্রস্তুত ছিল রাজশাহী

বাংলাপ্রেস ডেস্ক:   এবারের বিপিএলের নিলামে দেশের সকল তারকা ক্রিকেটাররাই দল পেয়েছেন। তবে শুরুতে অবিক্রিত ছিলেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদ। পরে অবশ্য ভিত্তিমূল্যে দুজনকে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। রাজশাহী কিনেছে মুশফিককে, ১ কোটি টাকা লাগলেও তাকেই দলে টানতেন বলে জানালেন কোচ হান্নান সরকার। 

অবশ্য শুরুতে রাজশাহীর পরিকল্পনায় মুশফিক ছিলেন না বলে জানান প্রধান কোচ, ‘এটা খুব স্বাভাবিক যে নিলামে নিজের মতো করে দল সবসময় মেলানো যায় না। মুশফিক শুরু থেকে আমার পরিকল্পনায় ছিল সেটা বললে মিথ্যা বলা হবে।’ 

হান্নান বলেন, ‘কিন্তু যখন দেখলাম আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি এবং মুশফিকের মতো খেলোয়াড়কে পাওয়ার সুযোগ রয়েছে, তখন আমি পরের ধাপগুলোতে সেখানে কাজ করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন মুশফিকের জন্য আরো খরচ করতে রাজি ছিলেন, ‘ওই সময়ে আর যারা ছিল তারা মুশফিকের কাছাকাছিও না। সেই জায়গায় আমি ছাড় দিয়েছি। ভাবছিলাম, ছোটদের (তরুণদের) থেকে যদি পাই পেলাম, আর না পেলে মুশফিকের জন্য অপেক্ষা করব।’

শেষ দিকে মুশফিককে পেতে নিলামে হাড্ডাহাড্ডি লড়াই করতে তৈরি ছিলেন হান্নান, ‘সবারই অনেক টাকা বেঁচে গিয়েছিল। আমারও যা ছিল তা খরচ করতে আর বাধা ছিল না। ওভাবেই হিসাব করে আমি মুশফিকের জন্য টাকা রেখেছিলাম এবং তখন মুশফিকের জন্য ১ কোটি পর্যন্ত যেতেও প্রস্তুত ছিলাম। সৌভাগ্যবান যে আমরা কম দামেই মুশফিককে পেয়ে গেছি।’ 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি