২১ জুন ২০২৬

মুন্সীগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মুন্সীগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাপ্রেস ডেস্ক: মুন্সীগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মিথিলা আক্তার (২৬) নামের ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে ফরাজি বাড়ী এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি মিথিলা সদরের ফরাজী বাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী আলামিন হোসেনও মাদক ব্যবসার সাথে জড়িত। বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শহরের ফরাজী বাড়ির গ্রামে তার নিজ বাড়ি থেকে ৬ শত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রী মিলে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মিথিলার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে।

বিপি। আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি