৬ মে ২০২৬

মুনিয়ার ফ্ল্যাটে কে কে গিয়েছিল তদন্ত করছে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মুনিয়ার ফ্ল্যাটে কে কে গিয়েছিল তদন্ত করছে পুলিশ
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া তার ফ্ল্যাটে একা থাকতেন বলা হলেও আর কে কে সেখানে আসা-যাওয়া করতেন এবং ঐদিন কে গিয়েছিল তা তদন্ত করছে পুলিশ। সেজন্য ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান ফিরোজ এ কথা জানিয়ে বলেন, “ওই ফ্ল্যাটে মেয়েটি একাই থাকতেন। দেশের একটি শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তার (মোসারাত জাহান মুনিয়া) সম্পর্ক ছিল। ওই ব্যবসায়ী মুনিয়ার ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও আমরা জানতে পেরেছি। তবে আর কে কে সেখানে আসা-যাওয়া করতেন তাও খতিয়ে দেখা হচ্ছে।” তদন্তের স্বার্থে ভবনটির সিসি ক্যামেরার ফুটেজ ও মুনিয়ার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এর আগে পরিবারের মামলায় অভিযোগ করা হয়েছে, বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার। আর ওই বাসায় আনভীরের যাতায়াত ছিল। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যার পর গুলশানের নিজের ফ্ল্যাট থেকে মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আনভীরকে আসামি করে মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান। মামলার এজাহারে বাদী বলেন, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিরা। দুই বছর আগে মুনিরা এবং সায়েম সোবহান তানভীরের (৪২) মধ্যে পরিচয় হয়। এরপর থেকে তারা বিভিন্ন রেস্তোরাঁয় দেখা করতেন। তাদের প্রায় সময় মোবাইলে ফোনে কথা বলতে দেখা যেত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি