মুম্বাই পুলিশের জেরার মুখে শিল্পা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের আলোচনার শীর্ষে এখন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তারের পর, তার ব্যবসায় জড়িত থাকা, কিংবা এ বিষয়ে আগে থেকে জানতেন কি-না সেই তদন্তের অংশ হিসেবে এবার শিল্পাকেও পুলিশের মুখোমুখি হতে হয়েছে।
শুক্রবার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে মুম্বাই পুলিশ জেরা করে। স্বামী রাজের পর্নোছবি তৈরি ও তা অ্যাপের মাধ্যমে মোবাইলে ছড়ানোর যে ব্যবসা, সে সম্পর্কে শিল্পাকে প্রশ্ন করা হয়। শিল্পার জবাব সম্পর্কে পুলিশ গণমাধ্যমকে তেমন কিছু জানায়নি।
তবে রাজের ব্যবসায়ে শিল্পার সংশ্লিষ্টতা থাকার থাকার প্রমাণ সেভাবে মেলেনি তাদের কাছে। বিষয়টি এখনও তদন্ত করে দেখছে পুলিশ। রাজের ভিয়ান ইন্ডাস্ট্রিজ–এর একজন ডিরেক্টর হলেন শিল্পা শেঠি। যদিও এই ভিয়ান সংস্থা নিয়ে তদন্ত হচ্ছে না। তদন্ত হচ্ছে কারনিন সংস্থার লেনদেন নিয়ে।
এছাড়া যেসব কনটেন্টে তৈরি হয়েছে, সেগুলো পর্ন নয় বলে জানিয়ে, রাজের আইনজীবি দাবী করেছেন, তিনি নিরপরাধ। এদিকে, আগামী ২৭ জুলাই পর্যন্ত রাজকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি