৮ মে ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক দেশ গড়ার শিক্ষা দেয়-মজিবর রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক দেশ গড়ার শিক্ষা দেয়-মজিবর রহমান

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজুন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের অসাম্প্রদায়িত দেশ গড়ার শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয় দেশ মাতৃকার টানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বদ্ধপরিকর।

সকল মানুষ যাতে আপন আপন ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে সরকার সেদিকে সজাগ রয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মবলম্বীদের উদ্যেশে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নূরুন্নবি তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম দুলাল, কুদরত-ই-খুদা জুয়েল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, সহসদপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, আলেফ বাদশা, সাইফুল ইসলাম মুঞ্জু, শাহ আলম তালুকদার, শামীম আহমেদ, রঞ্জু মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, পৌর কাউন্সিলর রনজু মল্লিক, বাবুল আকতার বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, সরকারপাড়া শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি পার্থ কুমার সেন, সাধারণ সম্পাদক লালন কুমার সরকার, সদস্য বিজয় কুমার সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক চপল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ,উপজেলা যুব শ্রমিক লীগের সভাপতি তৌহিদুজ্জামান হিটলার ও সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি