মুক্তিযোদ্ধা আমিনুলের মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী পার্বতীপুরবাসীর শোক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও কেন্দ্রিয় আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী পার্বতীপুরবাসী। করোনা চিকিৎসা শেষে নেগেটিভ ফলাফলে পাবার পর গত শনিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে পিত্ত থলিতে পাথরের জটিলটায় তিনি মারা যান।
মিচুয়াল প্রপার্টি লিমিটেড এর স্বত্তাধিকারী আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বতীপুর সমিতি ইউএসএ'র সভাপতি ইউনুস আলী, সাধারন সম্পাদক আমিনুর রহমান খোকন, উপদেষ্টা কামরুল হাসান বাবুল, নুর ইসলাম, ফজলুল কাদের, রওশন আরা হাসান, তোশারফ হোসেন তুষার, এনামু্ল হক, সাংবাদিক ছাবেদ সাথী, সাইমুল হক, মোহাঃ শফি উল্লাহ, জাকির হোসেন জুয়েল, আহরাব আহমেদ রচি, সোহেল রানা, সঙ্গীত শিল্পী কৌশলী ইমা, ফেন্সি মন্ডল, আনার ফেরদৌসী, রোজিনা, শামীমা নার্গিস, মাহমুদা খাতুন পুতুল ও সালমা খাতুন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ২০১৭ সালের আগষ্টের প্রথম সপ্তাহে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। অ্যারিজোনার অঙ্গরাজ্যে তার ছেলের বাসা ঘুরে মাত্র দু'দিনের জন্য নিউ ইয়র্কে এসেছিলেন। এ সময় স্থানীয় পার্বতীপুর সমিতির নেতৃবৃন্দরা তাৎক্ষনিক আয়োজনে তাঁকে সংবর্ধনা প্রদান করেন।
প্রয়াত আমিনুল ইসলাম সরকার পার্বতীপুর পৌর চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব সরকারের ছোট ভাই এবং পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইয়াংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেনের মামা। তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সরকারের আত্মার শান্তি কামনার দেশ বিদেশের সবার কাছ থেকে দোয়া কামনা করেছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি