মুক্তি পেয়েছে শাকিব-ববির "শীতল পাটি"

আবু ইউসুফ রাসেল, ঢাকা: ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে নোলক। শাকিব খান আর নায়িকা ববি অভিনীত বহুল আলোচিত একটি ছবি। এর আগেই ছবির একটি গান প্রকাশ করা হয়েছে ইউটিউবে নাম ‘শীতল পাটি’।
গ্রামীণ আবহে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। ইউটিউবে ছাড়ার পর গানটি বেশ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন ফেরারী ফরহাদ। এর সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।
সংগীত পরিচালক আহমেদ হুমায়ুন এই প্রসঙ্গে বলেন, আমার অনেক অনেক পছন্দের একটি গান শীতল পাটি।এই গানটা নিয়ে আমার অনেক প্রত্যাশা।কারন,এটি ১০০%খাঁটি বাংলা গান। আর এই গান মানুষ শুনবেই এটা আমার বিশ্বাস। এটি আমাদের সংস্কৃতির গান,আমাদের উৎসবের গান।আসিফ ভাই সুপার গেয়েছেন।ভিডিও অনেক ভালো হয়েছে।শাকিব খাঁন,ববি খুব ভালো করেছে।মেকিং অসাধারণ হয়েছে।সিনেমাটিও অনেক ভালো হয়েছে শুনেছি।আশা করছি সব মিলে অনেক ভাল কিছু হবে।
গানটিতে শাকিব-ববির রসায়ন বেশ জমে উঠেছে। দুজনের নাচের প্রশংসা করেছেন অনেকে। গানের কথার সঙ্গে দৃশ্যায়নের মিল আছে। সব মিলিয়ে গানটি এখন দর্শকদের মুখে মুখে।
শাকিব-ববি ছাড়াও ‘নোলক’ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুল আলম সাচ্চু, নিমা রহমান ও কলকাতার রজতাভ দত্ত।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি