মুক্তি পেয়েছে আইরিনের ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’

বিনোদন প্রতিবেদক,ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের চিত্রনায়িকা আইরিন। সম্প্রতি তিনি ‘ট্র্যাপড’ নামের নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এরই মধ্যে ওয়েব সিরিজটির পাঁচটি পর্ব ‘সিনেস্পট’ অ্যাপে মুক্তি পেয়েছে। মুক্তি পরই ওয়েব সিরিজটি বেশ প্রশংসা পাচ্ছে।
এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সলিউশন। আসাদ জামানের কাহিনি, চিত্রনাট্য ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত নাসির। এই ওয়েব সিরিজে আইরিন ছাড়াও আরও অভিনয় করেছেন এ কে আজাদ, আমান রেজা, ও রিও।
এ প্রসঙ্গে আইরিন বলেন, ‘ওয়েব সিরিজটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছি। মোট কথা আমি যতটুকু চিন্তা করেছিলাম তার থেকে অনেক বেশি রেসপন্স পাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আরো বেশ কিছু ওয়েব সিরিজের আলাপ হচ্ছে। আমি এখন ঢাকার বাইরে, তাই তেমন ভাবে বিস্তারিত কিছু বলতে পারবো না। ঢাকায় ফিরে নতুন কাজ গুলো নিয়ে আলোচনা করবো। এরপর সিদ্ধান্ত নিবো।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ১২ পর্বে মুক্তি দেয়া হবে ট্র্যাপড। প্রতিপর্বের ব্যাপ্তী ১৫ মিনিট। বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি