৫ মে ২০২৬

মুক্তি পেতে যাচ্ছে আহমদ ছফার বায়োপিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মুক্তি পেতে যাচ্ছে আহমদ ছফার বায়োপিক
বাংলাপ্রেস ডেস্ক : স্বনামধন্য প্রয়াত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী আহমদ ছফার ৮০ তম জন্মদিন আগামী ৩০ জুন। সামনের বছর ৮১তম জন্মদিনে মহান এই বাঙালির বর্ণাঢ্য জীবনের নিয়ে নির্মিত বায়োপিক মুক্তি পেতে যাচ্ছে। আজ ২৩ জুন শুক্রবার সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট প্রকাশ করে আগামী বছর ২০২৪ সালের ৩০ জুন আহমদ ছফার ৮১ তম জন্মদিনে তার জীবনের ওপর নির্মিত বায়োপিক মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক জহিরুল ইসলাম কচি। পরিচালক জহিরুল ইসলাম কচি তার পোস্টে বলেন, ছফা ভাইয়ের ৮০তম জন্মদিন আগামী ৩০ জুন। ছফা ভাই এবং তার সময় নিয়ে একটি বায়োপিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি আমি। এবছরই ছবিটির কাজ শুরু হবে আশা করছি। দর্শকদের উদ্দেশে বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ জুন ২০২৪ সালে ছবিটি আপনাদের দেখাতে পারবো। এটি একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি হবে। এর চিত্রনাট্য যৌথভাবে রচনা করবেন সলিমুল্লাহ খান ও জহিরুল ইসলাম কচি। বিস্তারিত ঘোষণা আসবে আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য আহমদ ছফা স্মৃতি বক্তৃতা অনুষ্ঠানে। বিপি/ এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি