৫ মে ২০২৬

মুক্তি পেলো সালমান-জ্যাকুলিনের বহুল প্রতীক্ষিত গান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মুক্তি পেলো সালমান-জ্যাকুলিনের বহুল প্রতীক্ষিত গান

বাংলাপ্রেস ডেস্ক: সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজের বড় পর্দায় রসায়ন জমজমাট। এদিকে লকডাউনে সালমানের বাগান বাড়িতে আটকে আছেন জ্যাকুলিন। সালমানের পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে তার। অবসরে সালমান-জ্যাকুলিন জুটি বেঁধে নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন। ‘তেরে বিনা’ গানের ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর থেকেই ঝাঁপিয়ে পড়েছেন ভক্তরা।  গায়ক এবং ভিডিওর পরিচালক সালমান নিজেই। সাব্বির আহমেদের লেখা, কম্পোজ করেছেন অজয় ভাটিয়া।

সলমানের পানভেলের ফার্মহাউজে লকডাউনের মধ্যেই শুটিং হয়েছে গানটির। শহরের থেকে অনেক দূরে প্রকৃতির কোলে যুগলের প্রেমের কাহিনিই গল্পে ফুটে উঠেছে। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেছেন সালমান।

মুক্তির আগে গানটি নিয়ে সালমান বলেছিলেন, আমরা মোট চারদিন ধরে এই গানের শুটিং করি। গানের দৃশ্য়ে ফার্মহাউজ ব্যবহার করা হলেও বিশেষভাবে কোনও ব্যাকগ্রাউন্ড রাখা সম্ভব হয়নি। কারণ সেটি আমার ঘর। ব্যক্তিগতভবাবে একেবারেই তা দেখাতে রাজি নই। জীবনে সবচেয়ে সস্তার বাজেটে কাজ করলাম। তবে নতুন অভিজ্ঞতা, কাজ করতে গিয়ে বেশ মজাই হয়েছে।

ইউটিউবে গানটি প্রকাশের ৪ ঘণ্টা না পেরুতেই ১৮ লাখের বেশিবার দেখা হয়েছে গানটি। কমেন্টস করা হয়েছে ২৬ হাজার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি