৬ মে ২০২৬

মুজিবনগরকে স্বধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তোলা হবে : আ.ক.ম মোজাম্মেল হক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মুজিবনগরকে স্বধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তোলা হবে : আ.ক.ম মোজাম্মেল হক

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : স্বাধীনতার শপথ ভূমি ঐতিহাসিক মুজিবনগরকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মান সম্পন্ন পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য। যেখানে দর্শনার্থীরা এসে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। মুজিবনগরকে স্বধীনতার তীর্থভূমি হিসেবে গড়ে তোলা হবে। আজ বুধবার দুপুরে মেহেরপুর মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে মুজিবনগর কমপ্লেক্স এলাকায় উন্নয়ন পরিকল্পনা করার লক্ষ্যে পরিদর্শন করেন মন্ত্রী।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরোও বলেন, বিদেশী পর্যটক এসে যাতে মুজিবনগর আম্রকাননের অপার সৌন্দর্য উপভোগ করতে পারে সে লক্ষে সব ধরনের অবকাঠামো নির্মান করা হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি