৮ মে ২০২৬

মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু

বাংলাপ্রেস ডেস্ক : বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মুহুর্তটি ফুটিতে তুলতে প্রতীকী বিমান অবতরণ করেছে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে। এরপর হাজারো নেতাকর্মী আর সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন রূপক আলোকবর্তিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দেয়া হয় লালগালিচা সংবর্ধনা । এরপর সশস্ত্রবাহিনীর একটি দল জাতির পিতাকে রাষ্ট্রীয় সম্মান জানায়। দেয়া হয় গার্ড অব অনার। এরআগে, বিকাল সাড়ে চারটার দিকে পুরাতন বিমানবন্দরের প্যারেড গ্রাউন্ডে ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত আছেন ছোট বোন শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন। বলেন, বঙ্গবন্ধু যে নির্দেশ দিয়েছেন বাঙালি সে অনুযায়ি কাজ করেছেন। মুক্তিযুদ্ধের নির্দেশনা জাতি অক্ষরে অক্ষরে পালন করেছেন। ২৫ মার্চের পর জাতির পিতাকে গ্রেফতার করে পাকিস্তারের কারাগারে নেয় পাকিস্তানি বাহিনী। বঙ্গবন্ধুকে হত্যা করার সিদ্ধান্তও নিয়েছিলো হানাদার বাহিনী। কিন্তু আন্তর্জাতিক চাপ ও জনগণের পাশে থাকায় ৮ জানুয়ারি মুক্তি পান বাঙালির অবিসংবাদিত নেতা। ১০ জানুয়ারি দেশে ফেরেন।

১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় পেলেও তা অধরাই থাকে জাতির জনকের অপেক্ষায়। শেখ হাসিনা বলেন, বাংলার দুখী মানুষের কথা বলতে গিয়েই সারাজীবন কারাগারে থাকতে হয় বঙ্গবন্ধুকে। পাকিস্তানি হানাদার বাহিনী না পারলেও বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশীয় কিছু দোসররা। অন্ধকার সময় কাটিয়ে আলোর পথে এখন বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে গড়ে তোলার প্রত্যায় জানান প্রধানমন্ত্রী। নির্বাচনে সমর্থন দেয়ায় এদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি