৮ মে ২০২৬

মুজিববর্ষে জবি প্রেসক্লাবের রচনা ও ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মুজিববর্ষে জবি প্রেসক্লাবের রচনা ও ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতা

জবি থেকে সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজন করছে রচনা ও ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতার। দেশের যেকোনো প্রান্ত থেকেই বাংলাদেশের যেকোনো নাগরিক অংশ নিতে পারবেন প্রতিযোগিতায়।

আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহীরা জমা দিতে পারবেন রচনা এবং ভিডিও কনটেন্ট। রচনার বিষয়,“বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা” এবং ভিডিও কনটেন্ট এর বিষয় “মুক্তিযুদ্ধ অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস”।

আয়োজনের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, প্রগতিশীলতার ধারক ও বাহক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব রচনা ও ভিডিও কনটেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছে। এমন একটি উদ্যোগের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত ও করনীয় বিষয়ে জানতে পারব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক জগেশ রায় বলেন, আমরা একটা ভিন্নধর্মী প্রতিযোগীতার আয়োজন করতে চেয়েছি।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মধ্যদিয়ে দেশের জন্য নিজের করণীয় সম্পর্কে উদ্ভুদ্ধ হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারাদেশের মানুষ যুদ্ধে নেমে পড়ে ছিল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। এছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে ভিডিও কনটেন্টের আয়োজন করেছি।

প্রতিযোগিতার নিয়মাবলীর মধ্যে রয়েছে, লেখা অবশ্যই প্রমিত বাংলা বানানে হতে হবে, কোন তথ্য দিলে তার সূত্র উল্লেখ করতে হবে। রচনায় ইংরেজি বাক্য দিলে তার অনুবাদ করতে হবে,কোন লেখা কপি করা যাবে না এবং সর্বোচ্চ ১ হাজার শব্দের মধ্যে হতে হবে এবং ভিডিওর ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক হতে হবে,ভিডিও সর্বোচ্চ ৩ মিনিট হবে। রচনা ও ভিডিও পাঠানোর শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। এছাড়াও রচনা অথবা ভিডিও পাঠানো যাবে [email protected] এই ঠিকানায় ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি