মুজিববর্ষে গৌরীপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বাড়ি বরাদ্দের কর্মসূচী শুরু
হুমায়ুন কবির, থেকে গৌরীপুর থেকে : মুজিববর্ষ উপলক্ষেরে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে সরকারিভাবে বাড়ি বরাদ্দের কর্মসূচী শুরু হয়েছে।
এ কর্মসূচী বাস্তবায়নে আগামী ১৫ মার্চের মধ্যে প্রকৃত অসচ্ছল মুক্তিযোদ্ধাগণদের ইউএনও বরাবরে আবেদনের তারিখ নির্ধারণ করা হয়। এ কর্মসূচীর যাচাই-বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও যাচাই- বাছাই কমিটির সদস্য মোঃ আব্দুর রহিম জানান, মুজিববর্ষে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য ১৬ লক্ষ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দিচ্ছেন সরকার। এ জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, সভায় উপস্থিত ছিলেন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি বরাদ্দের যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল ইসলাম, সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইশতিয়াক আহামেদ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি