মুজিববর্ষে ঢাকা আসছেন মোদী-প্রণব-সোনিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মুজিববর্ষের (২০২০) অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় জাদুঘরে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জনগণের প্রত্যাশা বন্ধুপ্রতিম ভারত উভয় দেশের জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, এমন কোনো কাজ করবে না। পরস্পর বন্ধুত্বের মাধ্যমেই বাংলাদেশ-ভারত এগিয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার একাত্তরের মুক্তিযুদ্ধে সরাসরি অবদান রাখায় ৩৮০ শহীদ ভারতীয় সেনা সদস্যকে সম্মাননা স্মারক দেবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি