২৪ জুন ২০২৬

মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৩২ এএম
মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায়


বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি ব্যবসায়িক খাতকে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

নতুন প্রতিষ্ঠান বা উৎসকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা আছে কি না–সেলিনা সুলতানার এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জি। নতুন করে যে ১৬টি ব্যবসায়িক খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের বিক্রেতা, জুতার দোকান এবং হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা।

এ ছাড়া ডেকোরেটরস প্রতিষ্ঠান, মোবাইল ফোন, এয়ার কন্ডিশনার (এসি), ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের বিক্রেতা, পেইন্ট, স্যানিটারি ও ফিটিংসের ব্যবসা, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্টের ব্যবসা, ফার্নিচার বিক্রেতা, বিউটি পার্লার এবং মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্তোরাঁকেও এ করের আওতায় আনা হবে।’

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই এসব খাতে সুনির্দিষ্ট কর কার্যকর করার লক্ষ্য রয়েছে সরকারের। করের আওতা সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

সংসদে বিগত অর্থবছরের ভ্যাট আদায়ের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।’


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি