মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চিকন আলী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কমেডি অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলীকে (৩৫) মুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় 'অশ্লীল কন্টেন্ট নির্মাণ করবে না চিকন আলী ও শিল্পী সমিতির কোনো সদস্য' এমন মুচলেকা দিয়ে চিকন আলীকে ছাড়িয়ে এনেছেন সংগঠনটির সভাপতি মিশা সওদাগর।
রাত ৯টার দিকে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন মিশা সওদাগর। তিনি বলেন, সে আমাদের সদস্য। তাই সে যদি কোনো ভুল করে প্রাথমিকভাবে তাকে শোধরানোর সুযোগ দেওয়া উচিত। সে জায়গা থেকে আমরা তাকে ছাড়িয়ে এনেছি। তাকে বলেছি সব সময় ভালো কন্টেন্ট বানাতে হবে। খারাপ কন্টেন্ট যেন শিল্পী সমিতির কেউ না বানায় সেজন্য সবার প্রতি আহ্বান করছি।
ডিবি’র সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার শরীফুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে সতর্ক হওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে চিকন আলীকে আটক করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটের একটি টিম। পরে টানা প্রায় ৩৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় ডিবি পুলিশ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি