৫ মে ২০২৬

মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি: বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা মৎস দপ্তর। শনিবার (২৮ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা ও উৎপাদনের চিত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন। ২৮ আগস্ট শনিবার থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। চলমান করোনা কালীন সময়ে সীমিত পরিসরে সপ্তাহ জুড়ে প্রচার মাইকিং, ব্যানার ও ফেস্টুন দিয়ে প্রচারণাসহ প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি