৫ মে ২০২৬

মশার নগরী গাজীপুর, উপদ্রবে জনজীবন অতিষ্ঠ !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মশার নগরী গাজীপুর, উপদ্রবে জনজীবন অতিষ্ঠ !

বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় মাত্রাতিরিক্ত পর্যায়ে বেড়েছে মশার উপদ্রব। এতে ডেঙ্গুসহ মশা সংশ্লিষ্ট বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। অথচ এর প্রতিকারে সিটি করপোরেশনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর, ধীরাশ্রম, বোর্ডবাজার, ভোগড়া, কোনাবাড়ী, বাসন, ইসলামপুর, কাশিমপুর, নাওজোর, টঙ্গী, বাঘিয়া, মজলিশপুর, গাছা, কড্ডা আউটপাড়াসহ নগরের প্রায় সবকটি এলাকায় মশার প্রকোপ বৃদ্ধির খবর পাওয়া গেছে। সন্ধ্যার পর মশার কারণে কোথাও বসে বা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ক্ষতিকর হলেও মশার কয়েল ও স্প্রে ব্যবহার করে কিছুটা স্বস্তি নিশ্চিত করছে মানুষ। মশা নিধনে সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি তাদের।

এর আগে গত বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু মশা নিধনে ওষুধ ছেটানো হয়। কিন্তু এবারে তেমন উদ্যোগ দেখা যাচ্ছে না। সড়ক-মহাসড়কের পাশে জলাবদ্ধ স্থান, ময়লার ভাগাড়সহ নগরের বিভিন্ন স্থানে মশার বিস্তার ঘটছে। অসহনীয় হয়ে উঠছে জনজীবন।

মশার বংশ বিস্তারের জায়গাগুলোতে ওষুধ প্রয়োগ না করায় এদের প্রকোপ বেড়েই চলেছে। সন্ধ্যার পর থেকে ঘরে-বাইরে মশার যন্ত্রণায় টেকা দায় হয়ে পড়েছে। অনেকেই মশার যন্ত্রণা থেকে রেহাই পেতে দিনে-রাতে মশার কয়েল ও স্প্রে ব্যবহার করছেন। তবে চিকিৎসকরা বলেন, নিয়মিত মশার কয়েল ও স্প্রে ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও হুমকিস্বরূপ।

এদিকে এ প্রেক্ষাপটের কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন খোকন জানান, মেয়র সাহেবের নির্দেশে পর্যায়ক্রমে সব এলাকায় মশা নিধনের ওষুধ ছেটানো হবে।

গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক মদন চন্দ্র দাস বলেন, মেয়র মহোদয় সিঙ্গাপুর থেকে যে ওষুধ এনেছিলেন ওইটার মজুদ শেষ হয়ে গেছে। পুনরায় মশার ওষুধ কেনার ব্যাপারটি প্রক্রিয়াধীন আছে। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের কারণে সবকিছু যোগাযোগ বিচ্ছিন্ন।

এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এস এম সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, মশা নিধন কার্যক্রম চলমান রয়েছে। প্রায় ৫০টি ফগার মেশিন বিভিন্ন জোনে রাখা আছে। আরও কিছু মেশিন কেনার পরিকল্পনা আছে। যে ওয়ার্ড কাউন্সিলর ফগার মেশিন ও ওষুধ চাচ্ছেন আমরা তাৎক্ষণিকভাবে তা দিচ্ছি। মশার ওষুধও পর্যাপ্ত আছে। তবে আরো কিছু ওষুধ আনার প্রক্রিয়ায় রয়েছে। মেয়র মহোদয় নিজে সিঙ্গাপুর থেকে মশার ওষুধ কিনে আনেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি