৫ মে ২০২৬

মৃত্যুর পাঁচ বছর পর দিতির সিনেমার ছাড়পত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মৃত্যুর পাঁচ বছর পর দিতির সিনেমার ছাড়পত্র
বাংলাপ্রেস ডেস্ক: ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা পারভিন সুলতানা দিতি। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ের সঙ্গেই যুক্ত ছিলেন এই গুণী অভিনেত্রী। ২০১৬ সালের ২০ মার্চ লাখো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমান দিতি। মৃত্যুর আগে একটি ছবিতে অভিনয় করেছিলেন দিতি। কিন্তু এতো দিনেও ছাড়পত্র পেয়েছিল না ছবিটি। অবশেষে দিতির মৃত্যুর ৫ বছর পর তার অভিনীত সিনেমার ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। সিনেমাটির নাম ‘এ দেশ তোমার আমার’। ছবিটির পরিচালক ছিলেন এফ আই মানিক। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটির অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। দিতির সর্বশেষ সিনেমা মুক্তির বিষয়ে জায়েদ খান বলেন, অনেক আগেই সিনেমাটির কাজ শেষ হয়েছিল। এরপর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সিনেমাটির কিছু দৃশ্যে সেন্সর বোর্ড কারেকশন করতে বলে। সেটা করার পর অবশেষে সিনেমাটি আজ ছাড়পত্র পেয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি