৯ আগস্ট ২০২৬

মৃত মস্তিষ্ক নিয়ে সন্তান জন্ম দিলেন এক মা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মৃত মস্তিষ্ক নিয়ে সন্তান জন্ম দিলেন এক মা

বিদেশ ডেস্ক: মৃত মস্তিষ্ক নিয়ে সন্তান জন্ম দিলেন এক নারী। এমন ঘটনা ঘটেছে পর্তুগালে। ওই নারীর বয়স ২৬ বছর। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রীড়াবিদ ক্যাটারিনা সেকুয়েরা মারাত্মক ধরনের অ্যাজমায় আক্রান্ত হবার পর তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়েছিলো। এর মধ্যেই বৃহস্পতিবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

শিশুটির নাম রাখা হয়েছে সালভাদর। ৩২ সপ্তাহ মাতৃগর্ভে থাকার পর সালভাদরের জন্ম হয়েছে এবং এরপর তাকে হাসপাতালে পরিচর্যায় রাখা হয়েছিলো।

জানা যায়, ক্রীড়াবিদ হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন সেকুয়েরা। তবে তিনি শিশু বয়স থেকেই অ্যাজমায় ভুগছিলেন।

এবার অ্যাজমায় গুরুতর আক্রান্ত হন যখন তিনি ১৯ সপ্তাহের গর্ভবতী এবং এরপর কোমায় চলে যান। এরপর পরিস্থিতির অবনতি হলে ২৬শে ডিসেম্বর তার মস্তিষ্ক মৃত ঘোষণা করা হয়।

পরে ভেন্টিলেটরে তাকে সংযুক্ত করা হয় যাতে করে গর্ভের সন্তান বাঁচতে পারে। চিকিৎসকরা বলছেন তাদের উদ্দেশ্য ছিলো অন্তত ৩২ সপ্তাহ পর্যন্ত যেনো অপেক্ষা করা যায়।

কিন্তু অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত বৃহস্পতিবারই তার সিজার করা হয়। তবে ৩২ সপ্তাহের শিশুর বেঁচে থাকার যথেষ্ট সম্ভাবনা থাকে বলেই বলছেন চিকিৎসকরা।

হাসপাতালের এথিকস কমিটি বলছে মাতৃগর্ভে শিশুটিকে বাঁচিবয়ে রাখার বিষয়ে তারা পরিবারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন।

সেকুয়েরার স্বামীও চেয়েছিলেন তার সন্তান যেন বেঁচে থাকে।

সেকুয়েরার মা বলছেন, তিনি তার মেয়েকে বিদায় দিয়েছেন কিন্তু শিশুটির পিতা চেয়েছেন বলেই শিশুটির বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই শিশুটিকে আরও অন্তত তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে জানানো হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি