মরহুম আলহাজ্ব মহিউদ্দীন আহমদের মৃত্যুবাষিকীতে আহমদ পাবলিশিং হাউসে শোক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জবি প্রতিনিধি: জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত ও বাংলা একাডেমী কর্তৃক সম্মাননা প্রাপ্ত প্রকাশক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের পথিকৃত ও ঐতিহ্যমন্ডিত আহমদ পাবলিশিং হাউসের প্রতিষ্ঠাতা মহিউদ্দীন আহমদের ৩২ তম মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়েছে আহমদ পাবলিশিং হাউস।
আহমদ পাবলিশিং হাউসের পরিচালক মেছবাহউদ্দীন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
এতে বলা হয়েছে, ১৫ মার্চ, ২০২২ ইং রোজ মঙ্গলবার প্রকাশনা শিল্পের দিকপাল, জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত ও বাংলা একাডেমী কর্তৃক সম্মাননা প্রাপ্ত প্রকাশক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের পথিকৃত ও ঐতিহ্যমন্ডিত আহমদ পাবলিশিং হাউসের প্রতিষ্ঠাতা মহিউদ্দীন আহমদের ৩২ তম মৃত্যুবার্ষিকী।
আরোও বলা হয়েছে, মরহুম আলহাজ্ব মহিউদ্দীন আহমদ দেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের পথিকৃত ও ঐতিহ্যমন্ডিত আহমদ পাবলিশিং হাউসের প্রতিষ্ঠাতা। আমি ও পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি