৮ মে ২০২৬

মৌলভীবাজারে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মৌলভীবাজারে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ‘পিংকি সুজ’ নামে একটি জুতার দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।

নিহতরা হলেন- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯); সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দোতলা ভবনের ওপরের তলায় বাসা ও নিচে জুতার দোকান। সকালে প্রথমে দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন পরে জুতোর দোকানসহ আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর দোতলার বাসা থেকে ৫ জনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। গত সপ্তাহে এই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান থাকায় অনেক অতিথি ছিলেন।

মৌলভীবাজার ফায়ার স্টেশনের ফায়ারম্যান সহন কুমার জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা বলেন, আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি তদন্ত করে দেখবে আগুন লাগার পেছনে কী কারণ থাকতে পারে।

মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক ওসি পরিমল দেব পরিমল দেব জানান, পোড়া দোকান থেকে ৫ জনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এখন সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি