৪ মে ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে ভারত ও বিসিসিআইকে বাফুফে সভাপতির কড়া বার্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ এএম
মোস্তাফিজ ইস্যুতে ভারত ও বিসিসিআইকে বাফুফে সভাপতির কড়া বার্তা

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেট ভক্তরা।

তবে এবার এই বিষয়ে মুখ খললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। তিনি এক ফেসবুক পোস্টে হতাশা প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে। তিনি বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

মোস্তাফিজকে এভাবে ছেড়ে দেওয়াটা অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন তাবিথ। তিনি বলেন, ‘মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়।’

এরপর তিনি ভারতকে বার্তা দেন খেলাধুলার সঙ্গে রাজনীতি না মেশানোর। তিনি বলেন, ‘আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

তিনি আরও জানান, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’ 

শেষে তিনি মোস্তাফিজকেও শক্ত থাকার বার্তা দেন। বলেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি