মওদুদ-কাদেরের আসনে এনসিপির প্রার্থী হুমায়রা
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনি আসনে শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে লড়বেন দলের যুগ্ম সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়রা নূর।
অ্যাডভোকেট হুমায়রা নূর নোয়াখালীর অশ্বদিয়া ইউনিয়নের মাইনুদ্দিন হাজী বাড়ির ডা. এবিএম ইয়াহিয়ার মেয়ে ও অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শামসুল হুদার নাতনি। হুমায়রার মা হলি ফ্যামিলি মেডিকেল কলেজের প্রফেসর ডা. নাজনীন আখতার। এছাড়াও তার স্বামী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ আসনের সাবেক এমপি ব্যারিস্টার মওদুদ আহমেদের জুনিয়র অ্যাসোসিয়েট ছিলেন।
প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেয়ে অ্যাডভোকেট হুমায়রা নূর বলেন, সততা, ন্যায়পরায়ণতা আর অন্যায়ের সঙ্গে আপসহীনতাই আমার শক্তি। আমার নিজের সন্তানকেও আমি শিখিয়েছি জীবনে হাজার কঠিন পরিস্থিতিতেও সৎ থাকার। আমাকে শাপলা কলিতে ভোট দিয়ে বিজয়ী করলে এলাকার উন্নয়ন, অধিকার ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি