৮ মে ২০২৬

মোমেন-জয়শঙ্কর বৈঠক আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মোমেন-জয়শঙ্কর বৈঠক আজ

বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে আজ মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে জয়শঙ্কর সোমবার রাতে ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে আজ বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন। বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সূত্র জানায়, আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন। জয়শঙ্করের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে। ভারতের বিজেপি সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। জয়শঙ্করকে ঢাকায় আসার জন্য গত মাসে দিল্লিতে তার অফিসে আমন্ত্রণপত্র পৌঁছে দেন সেখানের বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। তিনি সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেন। আগামী বুধবার (২১ আগস্ট) জয়শঙ্কর ঢাকা ত্যাগ করবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি