১০ আগস্ট ২০২৬

মোদির সঙ্গে আর কোনো আলোচনা নয় : ইমরান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মোদির সঙ্গে আর কোনো আলোচনা নয় : ইমরান খান

বিদেশ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসতে আর রাজি নন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মোদি ও ইমরানকে আলোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ওই প্রস্তাবের পরই মোদির সঙ্গে আলোচনায় অনাগ্রহের কথা ঘোষণা করলেন ইমরান।

ইমরান খান অনেক আগে থেকেই বলে আসছেন, তিনি ভারতের সঙ্গে আলোচনা চান। কিন্তু কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমস সাংবাদিক সালাম মাসুদ ও মারিয়া আবি হাবিবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে কথা বলার কোনো মানে হয় না। আমি অতীতে তাদের সঙ্গে কথা বলতে চেয়েছি। দুই দেশের সীমান্তে শান্তি চেয়েছি। দুর্ভাগ্যের বিষয়, তারা ভেবেছে আমি তাদের খুশি করতে চাইছি।’

ইমরান জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এখন ফিরে দেখলে মনে হয় দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখার জন্য যা করেছি, তা দুর্বলতা হিসেবে দেখা হয়েছে।’

এরপর ইমরান আরো বলেন, ভারতের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। তিনি বলেন, কাশ্মীরে মিথ্যে অভিযান শুরু করতে পারে ভারত। পরমাণু শক্তিধর দুই দেশ যখন যুদ্ধের হঁশিয়ারি দেয় তখন যেকোনো কিছু হতে পারে। বিশ্ব শান্তির জন্য ভালো নয়।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে ভারত বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। এর মধ্যে বেশ কয়েকবার দুই দেশ সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যেই কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও এ বিষয়ে সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করেছেন তিনি। গত এক মাসে এ নিয়ে তৃতীয়বার কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিলেন তিনি।

গত মঙ্গলবার প্রথমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তারপরেই হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। একই সঙ্গে তিনি এ বিষয়ে দুই দেশকে আলোচনার আহ্বান জানিয়েছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি