মোদির সাক্ষাতে মুগ্ধ জয়া-নুসরতরা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ঢাকায় সফরের প্রথম দিনই সেদেশের বিনোদন, ক্রীড়া-সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যক্তিত্বরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীর জন্য বিছিয়ে দেওয়া হয় লাল গালিচা। একইসঙ্গে তাঁর সম্মানে ২১ বার তোপধ্বনি ও গার্ড অফ অনার দেওয়া হয়। তারপরই বিমানবন্দরে দুই প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন।
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরই জয়া আহসান, নুসরত ফারিয়াদের সঙ্গে সৌজন্য সাক্ষাত সারেন মোদি। এই সাক্ষাৎপর্বে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও শাকিব আল হাসান-সহ আরও অনেকে। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মোদি দ্বিপাক্ষিক বৈঠকও করেন। তারপর ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বক্তব্য রাখতে গিয়েই আবার বলেন, “পরাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য আমিও লড়াই করেছিলাম। মুক্তি যুদ্ধের জন্য সহযোগীদের সঙ্গে সত্যাগ্রহ করে জেলে গিয়েছিলাম আমরা। এই লড়াইয়ে কৃষক, জওয়ান, শিক্ষক ও চাকুরিজীবী সবাই একসঙ্গে এসে মুক্তিবাহিনী গঠন করে লড়াই করেছেন।”
করোনা (Corona Virus) পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম বিদেশ সফর। দু’ দিনের সফর শেষে শনিবার (২৭ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করবেন। ২০১৫ সালের ৬-৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ঢাকা সফর করেন। এবার তিনি দ্বিতীয় দফায় ঢাকা সফরে এলেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বাংলাদেশের তারকারা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি