৯ আগস্ট ২০২৬

মোদির পা ছুঁয়ে সালাম ঐশ্বরিয়ার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম
মোদির পা ছুঁয়ে সালাম ঐশ্বরিয়ার

বাংলাপ্রেস ডেস্ক:  সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। সেই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে অনুষ্ঠান মঞ্চে নরেন্দ্র মোদির পা ছুঁয়ে প্রণাম করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এরপর সেই গুরু ও নিজের জাতপাত নিয়ে বক্তব্য দেন অভিনেত্রী। 

ঐশ্বরিয়া বলেন, তিনি শুধু একটি ধর্ম ও একটি জাতকেই বিশ্বাস করেন। আর সেটি হলো— মানবতা ও ভালোবাসা। তিনি বলেন, আমি মনে করি, মানবতাই সব থেকে বড় ধর্ম। আর ঈশ্বর একটাই— তিনি সর্বত্র আছেন। সেই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মধ্যেই জীবনের সার্থকতা বলে জানান ঐশ্বরিয়া।

বিশ্বসুন্দরী খেতাব পাওয়ার পর থেকেই ঐশ্বরিয়া নানা সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন। যদিও গত কয়েক বছর তাকে পোশাক নির্বাচন কিংবা চেহারার গড়ন নিয়ে নেটিজেনদের মাঝে সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু কোনো ধরনের নেতিবাচক কথায় মন দিতে চান না অভিনেত্রী।

মানুষের জীবন গঠনে পাঁচটি কাজে এককের ওপর জোর দেন ঐশ্বরিয়া। তিনি বলেন, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, একাগ্রতা, শ্রদ্ধা এবং বৈষম্যের মধ্যেও ঐক্য— এই পাঁচটি একক দিয়েই মানুষের জীবন গঠিত হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি