৫ মে ২০২৬

মোদিকে কটাক্ষ করে সায়নী ও নুশরাতের টুইট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মোদিকে কটাক্ষ করে সায়নী ও নুশরাতের টুইট
বাংলাপ্রেস ডেস্ক: ভারতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। টিকা কিংবা ওষুধের আকাল যেমন রয়েছে। তেমনই রয়েছে অক্সিজেন সরবরাহের ঘাটতিও। করোনা আক্রান্তের জন্য অক্সিজেন পেতে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে আক্রান্ত্রের পরিবারকে। রাজধানী দিল্লি হোক কিংবা মহারাষ্ট্র অথবা বিজেপি শাসিত গুজরাট-উত্তরপ্রদেশ। সর্বত্র একই ছবি। এই প্রসঙ্গেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে টুইট করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। টুইট করেছেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা টলিউড অভিনেত্রী সায়নী ঘোষও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #WeCantBreathe হ্যাশট্যাগ। দেশে অক্সিজেন সরবরাহের চরম ঘাটতির প্রসঙ্গেই তৈরি হয়েছে এটি। আর এই হ্যাশট্যাগ জুড়েই একটি ভিডিও প্রকাশ করেন নুসরত। যাতে দেখা যায়, অক্সিজেনের জন্য ছুটে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। কারওর বাবা আক্রান্ত, কারওর মা অথবা কারওর পরিবারের অন্যান্য আত্মীয়রা। এই মর্মান্তিক ভিডিওটি দেখেই চোখে জল তৃণমূল কংগ্রেস সাংসদের। সেকথা জানানোর পাশাপাশি অক্সিজেনের ঘাটতির জন্য প্রধানমন্ত্রীকে বিঁধে টুইটে আরও লেখেন, “আজ আমরা শ্বাস নিতে পারছি না কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছেন। অথচ তাঁর নিজের দেশের মানুষ নিঃশ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছেন। ” এর সঙ্গেই নিচে আবার লেখেন, ‘এটা অপরাধ’!” একইভাবে টুইটে প্রধানমন্ত্রীকে বিঁধলেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী তথা টলিউড অভিনেত্রী সায়নী ঘোষও। তিনিও একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, শ্মশানে একের পর এক সাজানো করোনায় আক্রান্তদের মৃতদেহ। কোথাও আবার চিতা জ্বলছে। টিকা নেই, অক্সিজেন নেই। সেজন্যই জারি এমন মৃত্যুমিছিল। আর এই সমস্ত কিছুর জন্য দায়ী প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। টুইটে সেকথাই লেখেন সায়নী। তাঁর কথায়, “ক্ষমার অযোগ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আপনি এবং কেবলমাত্র আপনিই দেশে টিকা এবং অক্সিজেনের আকাল দেখা দেওয়ার জন্য দায়ী। ভারত ক্ষমা করবে না এবং ভুলবেও না।”
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি