৫ মে ২০২৬

মোদি-মমতার জন্য ৬৫ মণ আম পাঠালেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মোদি-মমতার জন্য ৬৫ মণ আম পাঠালেন প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মমতা ব্যানার্জীর জন্য ২ হাজার ৬০০ কেজি (৬৫ মণ) মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে উপহারের আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতাস্থ প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদেরের কাছে হস্তান্তর করা হয়। সকালে সড়ক পথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছে যায়। এর আগে, বেনাপোল স্থলবন্দর দিয়ে রোববার আম পাঠানোর ব্যাপারে শুক্রবার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের (রাষ্ট্রাচার অনুবিভাগ, সফর শাখা-২) সহকারী সচিব মো. জাবের হায়দার স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়। চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় উক্ত ভিভিআইপি উপহারসামগ্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। উপহার হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মীর আলিফ রেজা, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, সহকারী কমিশনার কল্যাণ মিত্র, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বিজিবির সদস্যরা। বেনাপোল কাস্টম হাউসের উপ কমিশনার অনুপম চাকমা জানান, বাংলাদেশ সরকারের উপহারের ২ হাজার ৬০০ কেজি আম ভারতে হস্তান্তর করা হয়েছে। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি