৪ মে ২০২৬

মোবাইলে ভূমিকম্পের অ্যালার্ট চালু করবেন যেভাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ এএম
মোবাইলে ভূমিকম্পের অ্যালার্ট চালু করবেন যেভাবে

 

 

বাংলাপ্রেস ডেস্ক: আগেভাগে জানান দিয়ে ভূমিকম্প বোঝার আসলে উপায় নেই তেমন। তাই সর্বদা সতর্ক থাকুন। প্রস্তুতি নিয়ে রাখুন। আপনার অ্যান্ড্রয়েড ফোনেই ভূমিকম্পের নোটিফিকেশন পেতে পারেন। এমনই এক প্রযুক্তির উদ্ভাবন করেছেন কিছু গবেষক, যেখানে প্রাণ বাঁচাতে ভূমিকম্পের আগেই আপনার মোবাইলে চলে আসবে সতর্কবার্তা।

২০২০ সালে গুগল অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা (GBG) নামে একটি বিশেষ প্রযুক্তি চালু করেছিল, যা ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী স্মার্টফোন ব্যবহারকারীদের আগে থেকে সতর্ক করার জন্য তৈরি করা হয়েছিল। সায়েন্স জার্নালে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা অনুসারে, এই অ্যান্ড্রয়েডভিত্তিক সিস্টেমটি ঐতিহ্যবাহী জাতীয় ভূমিকম্প নেটওয়ার্কের মতোই কার্যকর। গবেষকরা বলছেন, মোবাইল ফোনে স্থাপিত অ্যাক্সিলোমিটারগুলো (যা কম্পন পরিমাপ করে) খুব বেশি সংবেদনশীল না হলেও তাদের সংখ্যা এত বেশি যে তারা ক্ষুদ্রতম কম্পনও ধরতে পারে।

আপনার ফোনে যেভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন : প্রথমে আপনার ফোনের সেটিংসে যান>> সেখান থেকে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি অপশনে ক্লিক করুন। সেফটি অ্যান্ড ইমার্জেন্সি না থাকলে লোকেশন অপশনে যান>> এবার এখান থেকে আর্থকোয়াক অপশন বেছে নিন>> এই অপশনটি অন করে দিন>> ফোনের ডাটা বা ওয়াই-ফাই অন রাখলে এই নোটিফিকেশন পাবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি