৬ মে ২০২৬

মোবাইল ফোনে পর্নোগ্রাফি ভিডিও দেখতেন শিশুবক্তা রফিকুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মোবাইল ফোনে পর্নোগ্রাফি ভিডিও দেখতেন শিশুবক্তা রফিকুল
বাংলাপ্রেস ডেস্ক: শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মোবাইল ফোনে আপত্তিকর পর্নোগ্রাফি ভিডিও ‘এডাল্ট কনটেন্ট’ পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার দুপুরে (১৩ এপিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলতুৎ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুল ইসলাম মাদানী নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৫) (ক) ধারা যুক্ত করা হবে। এর আগে গত ৭ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে মাদানীকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র‌্যাব। এরপর থেকে তিনি গাজীপুর কাশিমপুর কারাগারে জেলা হাজতে রয়েছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি