১৮ জুন ২০২৬

মোবাইল ব্যাংকিং ভ্যালিডেশন ছাড়া মিলবে না উপবৃত্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:০৫ এএম
মোবাইল ব্যাংকিং ভ্যালিডেশন ছাড়া মিলবে না উপবৃত্তি

বাংলাপ্রেস ডেস্ক:  প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং হিসাব অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দ্বারা ভ্যালিডেশন সম্পন্ন করার নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে সোমবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক পত্রে দেশের সকল উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এইচএসপি-এমআইএস সফটওয়্যারে নিবন্ধিত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে যেসব শিক্ষার্থীর মোবাইল ব্যাংকিং হিসাব এখনও অভিভাবকের এনআইডি দ্বারা ভ্যালিডেশন করা হয়নি, সেসব তথ্য সংশোধনের সুযোগ দিতে ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশন ১৭ জুন থেকে ২০ জুন ২০২৬ পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অভিভাবকের এনআইডি’র মাধ্যমে মোবাইল ব্যাংকিং হিসাব ভ্যালিডেশন সম্পন্ন না হলে, সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে।

ফলে উপবৃত্তির অর্থ প্রাপ্তিতে যে কোনো ধরনের জটিলতা এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় ভ্যালিডেশন প্রক্রিয়ার বিস্তারিত ধাপও উল্লেখ করা হয়েছে। প্রথমে এইচএসপি-এমআইএস-এর ওয়েবসাইটে প্রবেশ করে লগ ইন করতে হবে।

এরপর ড্যাশবোর্ডে ‘বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী’ অপশনে ক্লিক করে ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ মেনুতে যেতে হবে।

সেখানে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে সক্রিয় উপকারভোগী শিক্ষার্থীদের তথ্য প্রদর্শিত হবে।

পরবর্তী ধাপে সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্যের পাশে থাকা ‘সম্পাদনা’ অপশনে ক্লিক করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নির্বাচন করতে হবে।

সেবা প্রদানকারী হিসেবে রকেট, বিকাশ, নগদ, উপায় অথবা এমক্যাশের মধ্যে যে কোনো একটি নির্বাচন করে হিসাবধারীর নাম ও মোবাইল ব্যাংকিং নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

সবশেষে ‘হালনাগাদ’ অপশনে ক্লিক করে তথ্য সংরক্ষণ করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আরও জানিয়েছে, এইচএসপি-এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর সংরক্ষিত রয়েছে, সেই এনআইডি নম্বরের মাধ্যমেই সংশ্লিষ্ট মোবাইল নম্বরের সিম নিবন্ধিত থাকতে হবে এবং একই এনআইডি ব্যবহার করে মোবাইল ব্যাংকিং হিসাব খোলা থাকতে হবে। অন্যথায় ভ্যালিডেশন সম্পন্ন হবে না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, উপবৃত্তির অর্থ সঠিক উপকারভোগীর কাছে পৌঁছানো, জালিয়াতি প্রতিরোধ ও ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ সরাসরি অভিভাবকের নিয়ন্ত্রিত মোবাইল ব্যাংকিং হিসাবে নিরাপদে পৌঁছানো সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখতে দীর্ঘদিন ধরে উপবৃত্তি সহায়তা প্রদান করে আসছে।

নতুন এই ভ্যালিডেশন কার্যক্রম উপবৃত্তি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি