৮ মে ২০২৬

মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরানো হল রাজাকারের তালিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরানো হল রাজাকারের তালিকা

বাংলাপ্রেস ডেস্ক: নানা বিতর্কের জন্ম দিয়ে অবশেষে স্থগিত করা হলো রাজাকারের তালিকা। সমালোচনা আর প্রতিবাদের মুখে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল পাঁচটা নাগাদ এই তালিকা নিজেদের ওয়েবসাইট থেকে তুলে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে স্বাধীনতার ৪৮ বছর উদযাপনের ঠিক একদিন আগে এই তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সকল যাচাই বাছাই শেষে এই তালিকা দেয়া হয়েছে বলে জানানো হলেও পরদিন এ নিয়ে বিতর্কের পরই তিনি আবার জানান, তালিকাটি তারা প্রস্তুত করেনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া তালিকা শুধু তারা প্রকাশ করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিতর্কিত তালিকা প্রকাশের পুরো দায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওপর দিয়ে তিনি বলেন, দালাল আইনে অভিযুক্তদের তালিকা দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে।

তালিকার ১০ হাজারের মধ্যে মামলা থাকায় ৯৯৬ জনের নাম বাদ দেয়ার জন্য নোট লিখে দেয়া হয়েছিলো বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যা আমলে নেয়নি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। ২৬ মার্চ রাজাকারের সংশোধিত নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি