৫ মে ২০২৬

মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, শনিবার সন্ধ্যায় শপথ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, শনিবার সন্ধ্যায় শপথ

রাজনীতি ডেস্ক: মন্ত্রিসভায় নতুন মুখ আসছে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ পূর্ণ মন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন। আর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা হচ্ছেন প্রতিমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আগামী শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পায়। গত ৭ জানুয়ারি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিনই ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। এঁদের মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ ও উপমন্ত্রী তিনজন।

মন্ত্রিসভার আকার বাড়ানো নিয়ে কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যাপক আলোচনা হয়। গত সপ্তাহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়ে ইঙ্গিত দেন। তিনি বলেন, আকার বাড়বে। তবে মন্ত্রিসভা থেকে কেউ বাদ যাচ্ছেন না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে জানতে চান, আমরা জানতে পেরেছি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী হচ্ছেন এবং ফজিলাতুন্নেছা ইন্দিরা প্রতিমন্ত্রী হচ্ছেন। এ তথ্য কতটুকু সঠিক।

জবাবে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, আগামী শনিবার সন্ধ্যায় সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানেই আপনারা জানতে পারবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি