মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত যুবক মারা গেছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ব্যক্তিগত গানম্যানের গুলিতে আহত মহিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
গত ১৬ এপ্রিল রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় মন্ত্রীর ব্যক্তিগত গানম্যান এএসআই কিশোর সরকার ব্যক্তিগত শত্রুতার জেরে গুলি করে দুজনকে। এতে ঘটনাস্থলেই নিহত হন শহিদুল ইসলাম শহিদ নামের এক ব্যক্তি। এছাড়া, গুলিবিদ্ধ হয় মঈন হোসেন মহিম।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা আহত মহিমকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার ৯ দিন পর আজ ভোরে তার মৃত্যু হয় । এদিকে, ওই ঘটনার একদিন পর ১৭ এপ্রিল অভিযুক্ত ঘাতক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি