মনপুরায় লঞ্চ চাপায় যুবকের পা বিচ্ছিন্ন
নজরুল ইসলাম (শুভ রাজ) ভোলা থেকে : ভোলার মনপুরায় লঞ্চ চাপায় বাবুল নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। লঞ্চের চাপায় তার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত যুবককে তাৎক্ষণিকভাবে প্রথমে মনপুরা হাসপাতাল পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
রোববার উপজেলার মনপুরা ইউপির রামনেওয়াজ লঞ্চঘাটে তাসরিফ-১ নোঙ্গর করার সময় এই ঘটনা ঘটে।
বাবুল মনপুরা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের শাহে আলমের ছেলে। বাবুল মোটর সাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। ১ নম্বর মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর বলেন, আহত বাবুল পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গুচ্ছ গ্রামের কলোনিতে বসবাস করছেন। মোটরসাইকেল চালিয়ে যে আয় হতো তা দিয়ে পরিবারের সবার জীবিকা নির্বাহ হতো। এখন পরিবারের উপার্জন তো দূরের কথা বাবুলের চিকিৎসা কিভাবে করানো হবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে পুরো পরিবার।
তাসরিফ-১ এর লঞ্চ ঘাটের সুপার ভাইজার এনায়েত বলেন, লঞ্চটি ঘাটে ভিড়ার সময় হঠাৎ করে বাবুল পা পিছলিয়ে পড়ে যায়। এসময় লঞ্চের চাপায় তার দুই পা থেঁতলে যায়। লঞ্চ কর্তৃপক্ষ চিকিৎসার জন্য অনুদান দেবে বলে তিনি আশ্বাস দেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি