মনোনয়ন প্রত্যাশী রাসেলের ব্যাপক গণসংযোগ
এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তফ্রন্ট বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী হারুন-উর-রশিদ (রাসেল) তালুকদার রংপুর-২ আসনে (বদরগঞ্জ-তারাগঞ্জ) ব্যাপক গণসংযোগ করেছেন।
এসময় তারাগঞ্জ এলাকার উৎসুক জনতা মনোনয়ন প্রত্যাশী রাসেল তালুকদারের কাছে অবহেলিত এ জনপদের দুঃখ দুর্দশা কথা তুলে ধরেন। ১৪ নভেম্বর বিকেলে আলমপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি জানান, বিগত নির্বাচনগুলোতে এই আসনে এমপি নির্বাচনে বদরগঞ্জ এলাকার বাসিন্দা নির্বাচিত হওয়ার কারণে বৃহত্তর তারাগঞ্জ উপজেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমি এককভাবে অত্র অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা চিন্তা করে নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে অত্র এলাকায় শিল্প কারখানা গড়ে তুলে বেকার সমস্যা সমাধানসহ কাঁচা রাস্তাগুলো পাকা করার দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।
সারাদেশের ন্যায় তারাগঞ্জ-বদরগঞ্জ উপজেলাকে ডিজিটাল শহরে রুপান্তরিত করবো। উল্লেখ যে, রাসেল তালুকদার দীর্ঘদিন ধরে গণসংযোগ করে আসছেন। তিনি তরুন হওয়ায় তরুন ভোটাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছেন। এজন্য তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন। তবে তিনি মনোনয়ন পেলে নির্বাচিত হবেন বলে শতভাগ আশাবাদী।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি