মনকে সতেজ রাখতে বিনোদনের বিকল্প নেই -হাবিবর রহমান এমপি
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, মনকে সতেজ রাখতে বিনোদনের কোন বিকল্প নেই। সরকার সারা দেশেই বিনোদন পার্ক গড়ে তোলার চেষ্টা করছে। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে উদ্যোগ নিলে সরকারের কাজ সহজ হয়। পার্ক সৃষ্টি ফলে বেকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়।
শুক্রবার বিকেল ৩টার দিকে বগুড়ার ধুনট পৌর এলাকায় প্রিয়াঙ্গন পার্ক এন্ড কমিউনিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিয়াঙ্গন পার্ক এন্ড কমিউনিটি সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, প্রিয়াঙ্গন পার্ক এন্ড কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক প্রিন্স মাহমুদ, সাংবাদিক ইমরান হোসেন ইমন, আবুল মুনসুর আহম্মেদ পাশা, আওয়ামী লীগ নেতা কুদরত-ই-খুদা জুয়েল, শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম রনজু, পৌর স্বেচ্ছাসেবককলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি