৮ আগস্ট ২০২৬

মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে ক্লাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে ক্লাস
বাংলাপ্রেস ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগামীকাল মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে (শ্রেণিকক্ষে) স্বাভাবিকভাবে ক্লাস শুরু হবে। সোমবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এর আগে শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধন শেষে তিনি জানান ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস চলবে। শিগগিরই এ-সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক তা আমরা চাই না। তাদের পাঠ মনোযোগের সঙ্গে হওয়া ও আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না। মাধ্যমিকে পাঠদান হবে সংক্ষিপ্ত সিলেবাসে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে। উল্লেখ্য, কোভিড মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর। এরপর, চলতি বছরের শুরুতে সংক্রমণ আবারও বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এক মাস পর (২২ ফেব্রুয়ারি) প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি