৪ মে ২০২৬

মল্লিক বাড়িতে শ্রীময়ীর হাত ধরেই কালীপুজো শুরু !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম
মল্লিক বাড়িতে শ্রীময়ীর হাত ধরেই কালীপুজো শুরু !

বাংলাপ্রেস ডেস্ক : কাঞ্চন-শ্রীময়ী বরবার ঈশ্বরে বিশ্বাসী। প্রতি পূর্ণিমা, অমাবস্যা-সহ তাঁদের বাড়িতে নিত্যপূজিতা মাকালী। বছর খানেক আগে শ্রীময়ী চট্টরাজের উদ্যোগেই কাঞ্চন মল্লিকের বাড়িতে কালীপুজো শুরু হয়। এবার তাঁদের পুজো পাঁচ বছরে পড়ল। কেমন প্রস্তুতি? খোঁজ নিল সংবাদ প্রতিদিন।

মাকালীর জন্য কেনাকাটির মাঝেই সংবাদ প্রতিদিন -এর সঙ্গে কথা বললেন শ্রীময়ী চট্টরাজ। অভিনেত্রীর মন্তব্য, “আমার বেশ ভালো লাগে, কারণ দুর্গাপুজো মন চাইলেও করতে পারি না। বিরাট নিয়ম। অনেক লোকবল দরকার। তবে কালীপুজো একদিনের হলেও প্রস্তুতি কিন্তু কম খাটুনির নয়।” আগের রাত থেকে বাড়ি সাজানো পর্ব চলে কাঞ্চন-শ্রীময়ীর। এবারও কাকভোরে গিয়ে হাওড়ার হাট থেকে ফুল কিনবেন। তার পর ঠাকুরের থান পরিষ্কার করে মাকে সাজানোর পালা। শ্রীময়ী জানালেন, গত চার বছর ধরে কালীঘাটের এক দোকান থেকে তাঁদের মাকালীর জন্য বেনারসি শাড়ি আসে। বাকি দশকর্মা, আসর সাজানোর জিনিস সব কেনা হয়ে গিয়েছে। ফি বছর আগে থেকে অর্ডার দিয়ে গয়না বানানো হয়। এবার মায়ের জন্য মিনে কাজ করা সোনার হার কিনেছেন। কাঞ্চনপত্নীর সংযোজন, “আরেকটা বড় হার কেনা হয়েছে। এছাড়াও মুকুট, হাতবালা, চূড়জোড়া-নুপূরে আমাদের মা রাজরানি সাজেন। ভোগে থাকে খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজা, ফুলকপির রসা, পনির কিংবা বাঁধাকপি। আর শেষপাতে চাটনি, মিষ্টি, পায়েস।” কালীপুজো ঘিরে বরাবর উচ্ছ্বাস, উত্তেজনা দ্বিগুণ থাকে শ্রীময়ী চট্টরাজের। এবার আরও বেশি। কারণ কৃষভির প্রথম দীপাবলি। অভিনেত্রী বললেন, “গতবার কৃষভি যেহেতু আমার গর্ভে ছিল, ভোগ রাঁধতে পারিনি। কাঞ্চনকে দেখিয়ে দিচ্ছিলাম, ও রেঁধেছে। তবে এবার কর্তা-গিন্নি মিলে ভোগ রাঁধব।”

বিপি>আর এল 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি