৭ মে ২০২৬

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এসে পড়লো বাংলাদেশে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল এসে পড়লো বাংলাদেশে
বাংলাপ্রেস ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। এতে তুমব্রু-টেকনাফ সীমান্ত এলাকায় বসবাসরত লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে ব্যাপক সংঘর্ষ হয়। প্রায় ৪ ঘণ্টা চলে ওই সংঘর্ষ। এসময় স্থানীয়রা ভয়ে সীমান্ত ছেড়ে নিরাপদে চলে যায়। পরে সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফিরে যায় এলাকায়। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার রাতের সংঘর্ষে তুমব্রু পশ্চিমকূল ও এর পাশের এলাকায় একটি মর্টারশেল ও একটি ভারী অস্ত্রের গোলা পড়ে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে লোকজন এলাকায় ফিরলে সেগুলো দেখতে পায়। মানুষ এখন সীমান্তে অবস্থান করতে ভয় পাচ্ছেন। এ ঘটনায় কক্সবাজারের পালংখালী ও হোয়াইক্যং সীমান্ত এলাকাতেও বেশ উত্তেজনা বিরাজ করছে। গত তিনদিন মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের কাছে প্রতিবাদ লিপি পাঠালেও সেটির এখনো উত্তর পায়নি বিজিবি। উদ্ভুত পরিস্থিতিতে সীমান্ত পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি