মিয়ানমারে ভূমিকম্প, নিহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে: ইউএসজিএস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) ইউএসজিএসের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওয়েবসাইটে বলা হয়, মিয়ানমারে যে মাত্রার ভূমিকম্প হয়েছে, তাতে আমরা ধারণা করছি, দেশটির বিস্তৃত অংশ জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে ও এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
মিয়ানমারে শুক্রবার দুপুরে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল।
ইউএসজিএস জানায়, মিয়ানমারে ৭ দশমিক ৭ ও ৬ দশমিক ৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে।
মিয়ানমারে ভূমিকম্পের পর হালনাগাদ অবস্থা সম্পর্কে এখনও বেশি তথ্য পাওয়া যায়নি। তবে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতির বিভিন্ন চিত্র, ভিডিও এবং তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছে। এসব থেকে বোঝা যাচ্ছে ভূমিকম্পটি ছিল বেশ বিধ্বংসী।
মিয়ানমারের রাজধানী নেপিদোসহ ছয়টি শহর এবং অঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে ক্ষমতাসীন সামরিক সরকার।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৬ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৮ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
৫৬ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি