৬ মে ২০২৬

মিয়ানমারে খনিধসে অর্ধশতাধিক ঘুমন্ত শ্রমিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিয়ানমারে খনিধসে অর্ধশতাধিক ঘুমন্ত শ্রমিক নিহত

বিদেশ ডেস্ক: মিয়ানমারের কাচিন রাজ্যের একটি জেড পাথরের খনিতে ভূমিধসে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের ফলে খনিটিতে কর্মরত মানুষ ও যন্ত্রপাতি মাটির নিচে চাপা পড়েছে।

স্থানীয় সময় গত সোমবার রাতে কাচিনের হপাকান্ত এলাকায় অবস্থিত খনিটিতে এই ভূমিধসের ঘটনা ঘটে বলে রাজ্যটির সংসদ সদস্য তিন সোয়ে এবং এক উদ্ধারকর্মীর বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

মঙ্গলবার তিন সোয়ে জানান, ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইটি মাইনিং কোম্পানির ৫৪ জন কর্মী এবং ব্যাকহো ও ট্রাকসহ ৪০টি মেশিন ও যানবাহন মাটির নিচে চাপা পড়েছে।

তিনি বলেন, তাদের কেউ বেঁচে নেই। কারণ তারা মাটির নিচে চাপা পড়েছে। এমনকি তাদের মরদেহ উদ্ধার করা অনেক কঠিন হয়ে পড়বে।

হপাকান্তের ফায়ার ব্রিগেডের প্রধান আয়ে থেইন মঙ্গলবার ভোর থেকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে এবং এখনও তা চলমান আছে।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় ফেসবুকে ৫৪ কর্মী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছে। তারা শোয়ে নাগার কোয়ে কাউং এবং মিয়ানমার থুরা নামের দুইটি কোম্পানির কর্মী হিসেবে খনিটিতে কাজ করছিল।

এই ভূমিধসের বিষয়ে দুইটি কোম্পানির কোনোটির মন্তব্য পাওয়া যায়নি।

হপাকান্তের এসব খনিতে মারাত্মক ভূমিধস এবং অন্যান্য দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি