৬ মে ২০২৬

মিথ্যা হত্যামামলায় জবি ছাত্রকে গ্রেপ্তারের অভিযোগ পরিবারের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মিথ্যা হত্যামামলায় জবি ছাত্রকে গ্রেপ্তারের অভিযোগ পরিবারের

জবি থেকে সংবাদদাতা: মিথ্যা হত্যামামলা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী মুনির হোসেন জবির হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মুনিরের পরিবার সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার ভোলাই মুন্সিকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রিয়াজ মাদবর (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনায় গত শনিবার জাজিরা থানা পুলিশ বিনা অপরাধে মুনিরকে গ্রেপ্তার করে এবং মামলা দিয়ে কোর্টে চালান করে দেয়।

মুনিরের বোন কহিনুর অভিযোগ করে বলেন, মুনির এবং তার পরিবারের কেউ ওই সংঘর্ষে ছিল নাহ, এমনকি তারা কোনো পক্ষেরই সমর্থক ছিলো নাহ। কিন্তু পরের দিন মুনিরের সাথে কথা বলার কথা বলে ঘর থেকে বের করে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুনিরের ভাবি বলেন, এ ঘটনা থেকে মুনিরকে ছাড়ানোর কথা বলে গ্রামের চেয়ারম্যান ইসমাইল মোল্লা প্রায় ৩ লক্ষ টাকা নিয়েছে তাদের কাছ থেকে।

এ ব্যাপারে জাজিরা থানার ওসি আজাহারুল ইসলাম সরকারকে ফোন করা হলে তিনি বলেন, ছেলেটি হত্যা মামলার সাসপেক্ট। এরপর আমরা তদন্ত রিপোর্ট দিবো, সে যদি দোষি না হয় ছাড়া পেয়ে যাবে। তাহলে তাকে কোনো প্রমাণের প্রেক্ষিতে চালান দেওয়া হলে এমন প্রশ্নের জবাবে, স্পষ্ট কিছু বলেননি ওসি।

টাকা নেওয়ার বিষয়টা জানতে চাইলে চেয়ারম্যান ইসমাইল মোল্লা বলেন, আমি কেনো টাকা নিবো,কোনো টাকা নিই নাই আমি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এর সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনা জানার পর থানার ওসিকে ফোন দিয়ে বলি আমার ছাত্র নির্দোষ হলে তাকে ছাড়ানোর ব্যবস্হা করা হোক কিন্তু ততক্ষণে ওর চালান হয়ে গিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি