৫ মে ২০২৬

মিথিলার পাশে প্রভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মিথিলার পাশে প্রভা

বাংলাপ্রেস, ঢাকা : ফেসবুকে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হওয়ার পর এ নিয়ে চলছে নানা বিতর্ক।এমন আলোচনার মধ্যে নড়ে বসলেন সাদিয়া জাহান প্রভা। নিজের ফেসবুক একাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি।​

তিনি লিখেছেন, ‘কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার বা পোস্ট করা, এথিকালি কোন রাইট আপনি রাখেন না। বিকৃত মানসিকতার আমূল পরিবর্তন হোক….’।

অবশ্য দেড় হাজার মানুষ তাতে রিয়েকশন দেওয়ার পর অবশ্য নিজের পোস্টটি তিনি সরিয়ে ফেলেন।

শুধু প্রভা নন, আরও সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা আইনগত দণ্ডনীয়। এসব ছবি নিয়ে যারা অতি মাত্রায় আগ্রহ প্রকাশ করছেন তাদেরও সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।

প্রসঙ্গত, সোমবার একটি ফেসবুক গ্রুপ থেকে মিথিলা-ফাহমির ছবিগুলো ছাড়া হয়। এরপর সেখান থেকে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

২০০৬ সালের ৩ আগস্ট প্রেমের পরিণতি হিসেবে তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। তাহসান-মিথিলার একটি সন্তানও আছে। এরপর, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি