৪ মে ২০২৬

মিশরে ৭৫ ব্যক্তির মৃত্যুদণ্ড ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মিশরে ৭৫ ব্যক্তির মৃত্যুদণ্ড ঘোষণা

বাংলাপ্রেস অনলাইন : মিশরের একটি ফৌজদারি আদালত নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড নেতৃবৃন্দসহ ৭৫ ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য দেশটির গ্র্যান্ড মুফতি শাওকি আলমের কাছে পাঠিয়েছে। গতকালই (শনিবার) ওই ৭৫ ব্যক্তির মৃত্যুদণ্ড ঘোষিত হয়।

২০১৩ সালে সেনা অভ্যুত্থানে তৎকালীন নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রাজধানী কায়রোর ‘রাবা’ স্কয়ারে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগের তাদের এ শাস্তি দেয়া হয়েছে। শান্তিপূর্ণ ওই বিক্ষোভে নিরাপত্তা বাহিনী হামলা চালালে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় যাতে মুসলিম ব্রাদারহুডের অন্তত ৬০০ নেতা-কর্মী ও কয়েক ডজন পুলিশ নিহত হয়।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে মুরসির রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা মোহাম্মাদ বাদিয়ী রয়েছেন। তার বিরুদ্ধে ওই বিক্ষোভ সৃষ্টির নেপথ্য ভূমিকা পালনের অভিযোগ আনা হয়েছে। মিশরের আইন অনুযায়ী এসব অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার আগে গ্র্যান্ড মুফতির অনুমোদন নিতে হয়। ইসলামিক আইন কর্তৃপক্ষের প্রধান হিসেবে গ্র্যান্ড মুফতি সাধারণত আদালতের কোনো রায়ের সঙ্গে দ্বিমত করেন না। তবে ২০১৪ সালে একবার পৃথক মামলায় মোহাম্মদ বাদিয়ীকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দিয়েছিলেন গ্র্যান্ড মুফতি শাওকি আলম। পরে তাকে ওই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি