১০ আগস্ট ২০২৬

'মিশন ইম্পসিবল'র মতো ছবির শুটিং করতে গিয়ে লস অ্যাঞ্জেলেসে শাহরুখ খান আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
'মিশন ইম্পসিবল'র মতো ছবির শুটিং করতে গিয়ে লস অ্যাঞ্জেলেসে শাহরুখ খান আহত
বিনোদন প্রতিবেদক: বলিউড তারকা শাহরুখ খান শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে। দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন। জানা গেছে, টম ক্রুজের 'মিশন ইম্পসিবল' সিরিজের মতো জোরালো অ্যাকশনে ভর্তি শাহরুখ খানের আগামী অ্যাকশনধর্মী ছবি 'জাওয়ান'। এই ছবিরই শুটিং চলছিল লস অ্যাঞ্জেলসে। সেখানেই শুটিং চলাকালীনই নাকে আঘাত পান শাহরুখ খান। লস অ্যাঞ্জেলসের যেখানে অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছিল, তার কাছেই হেলিপ্যাডে হেলিকপ্টার স্ট্যান্ডবাই রাখা ছিল। শুটিংয়ে পরিচালকের সঙ্গে ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমাটোগ্রাফার বিষ্ণু। শাহরুখ নাকে আঘাত পাওয়া মাত্রই তার নাক দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকে। প্রথমে ঠিক হয় লস অ্যাঞ্জেলসের কোন বড় মেডিকেল সেন্টারে হেলিকপ্টারে শাহরুখকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু শুটিংয়ে উপস্থিত মার্কিন লাইন প্রডিউসার পরামর্শ দেন, শাহরুখকে আগে কাছের কোনও ক্লিনিকে নিয়ে যাওয়া হোক। কেননা প্রথমেই রক্তপাত বন্ধ হওয়া দরকার। ইউনিট সূত্রে জানা যায়, ক্লিনিকে ডাক্তাররা শাহরুখের পরিচয় জানতেন। অতি দ্রুত ছোট একটি অপারেশন করে তারা শাহরুখের নাকের রক্তপাত বন্ধ করেন। শাহরুখ নিজেও লস অ্যাঞ্জেলসের কোনও বড় হসপিটালে ভর্তি হতে রাজি হননি। লস অ্যাঞ্জেলসের ওই ক্লিনিকে নাকের অপারেশনের পর সবাই শাহরুখকে পরামর্শ দেন মুম্বাইতে ফিরে গিয়ে বিশ্রাম নেওয়ার। চিকিৎসকের পরামর্শ মোতাবেক সন্ধ্যার মধ্যেই চাটার্ড বিমানে লস অ্যাঞ্জেলেস থেকে শাহরুখ মুম্বাইয়ের পথে রওনা দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি পশ্চিম মুম্বাইয়ের বান্দ্রার ব্যান্ড স্ট্যান্ডের বাংলা 'মান্নাত'-এ বিশ্রাম নিচ্ছেন সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বলিউড বাদশা লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন। এ সময় তিনি নাকে ব্যথা পান। রক্তক্ষরণ শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, শাহরুখের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই। শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। সম্প্রতি দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন শাহরুখ। রোমান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন তিনি। সামনে মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরো অ্যাকশন মুডে দেখা যাবে তাকে। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। টুকটাক কিছু প্যাচ শুটিংও চলছে। তেমন কোনো দৃশ্যের শুটিং করতেই যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি