৪ মে ২০২৬

‘মিশন এক্সট্রিম’-এ বলিউড নায়িকা সাদিয়া নাবিলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
‘মিশন এক্সট্রিম’-এ বলিউড নায়িকা সাদিয়া নাবিলা

বিনোদন ডেস্ক: ‘ঢাকা অ্যাটাক’র পর আবারো নির্মিত হতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। নতুন এ ছবির নাম ‘মিশন এক্সট্রিম’। এ ছবিতে এবার যুক্ত হয়েছেন সাদিয়া আন্দালিব নাবিলা। এ তথ্য নিশ্চিত করেছেন ছবির নির্মাতা ফয়সাল আহমেদ।

এর আগে জানানো হয়, নায়ক হিসেবে এ ছবিতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার আরেফিন শুভ, ভিলেন হিসেবে তাসকিন রহমান। আর গেল সোমবার জানানো হয়, এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮'র চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস ঐশী। এ খবরের দুদিন পর বুধবার জানা গেলো ছবির আরেক নায়িকার নাম।

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক সাদিয়া আন্দালিব নাবিলা ‘পারেশান পারিন্দা’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করলেও এবারই প্রথম কোনো বাংলা ছবিতে অভিনয় করবেন। নাবিলা অস্ট্রেলিয়ায় ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ২০১৭’ প্রতিযোগিতায় অংশ নিয়েও প্রথম রানার-আপ হয়েছিলেন।

সাদিয়া আন্দালিব নাবিলা বলেন, এ ছবিতে অভিনয়ের বিষয়ে অনেকদিন ধরে কথা হচ্ছিল। দেশে ফিরে বিষয়টি চূড়ান্ত করেছি। মনের মতো একটি ছবিতে কাজ করতে যাচ্ছি। এ ছবিতে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবো। আশা করি, দারুণ কিছু হবে।‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মূলত একটি পুলিশ অ্যাকশন থ্রিলার যা সম্পূর্ণরূপে দেশীয় পটভূমির ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। এই সিনেমাটির মাধ্যমে দর্শকরা পর্দায় দ্বিতীয়বারের মত একটি দেশীয়, মৌলিক এবং রোমাঞ্চকর থ্রিলার গল্প উপভোগ করবেন। এরই পূর্বে (২০১৭ সালে) একই ধাঁচের প্রথম সিনেমা ’ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছিল যা ব্যাপকভাবে দর্শক নন্দিত হয়। দুটি সিনেমারই কাহিনী লিখেছেন সানী সানোয়ার। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত রয়েছেন। স্পেশাল পুলিশ ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য হিসেবে পেশাগত জীবনেও তার বেশ সুনাম রয়েছে।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার। ফয়সাল আহমেদ ’ঢাকা অ্যাটাক’ সিনেমার জ্যেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে সিনেমাটি নির্মাণে অসামান্য অবদান রেখেছেন। মেধা, শ্রম এবং পেশাদারিত্বের মাধ্যমে তিনি ’মিশন এক্সট্রিম’ সিনেমার সহ-নির্মাতা হিসেবে আস্থার জায়গা দখল করবেন বলে সিনে সংশ্লিষ্টদের বিশ্বাস।

এদিকে মঙ্গলবার ছবিটির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে যুদ্ধরত দুটি হেলিকপ্টারের দৃশ্য দেখা যায়। তারকাবহুল সিনেমাটির আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্বাচিত তারকাদের নাম অচিরেই প্রকাশ করা হবে।

চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে 'মিশন এক্সট্রিম' সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। চলবে আগামী মাস পর্যন্ত। ঢাকা, গাজীপুর ও রাঙ্গামাটির বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে । শুরুটা ঢাকা থেকেই হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি